সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুলের পরিবারকে আর্থিক সহায়তা

ফন্ট সাইজ:

সৌদি আরবে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলামের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহীন। রোববার বিকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে নজরুলের বাড়িতে গিয়ে তার বাবা-মা’র হাতে এই টাকা তুলে দেয়ার পাশাপাশি তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় নজরুলের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
বিএনপি নেতা সৈয়দ শাহিনুজ্জামান শাহীন বলেন, সৌদি আরবে নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের ঘটনায় গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। তার পরিবারের এই কঠিন সময়ে সমবেদনা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি এখানে এসেছি। আজ তার বাবার হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দিয়েছি। এই অর্থ দিয়ে তাদের মনের কষ্ট দূর করা সম্ভব নয়, তবে দুঃসময়ে তাদের পাশে থাকার একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। নজরুলের রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রার্থনা করছি। পাশাপাশি, সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন নজরুলের লাশ যেন দেশে আনা হয় এবং পিতা-মাতার মনের আকাক্সক্ষা পূরণ করা হয়।