লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেনÑ নজু, আফসার ও শরিফা। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। জানা গেছে, আমঝোল এলাকাটি ভারত সীমান্তসংলগ্ন। ধারণা করা হচ্ছে, বাঘটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের কাছে বাঘটি তাড়াতে বিজিবি দুই রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বাঘটির অবস্থান এবং ঘটনার বিষয়ে পুলিশ ও বিজিবি’র আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হাতিবান্ধা আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
লালমনিরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
