কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ছাত্রলীগ নেতা সুরুজ সেখ ওরফে সূর্য (পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক) এবং মো. শিমুল (ছাত্রলীগ সদস্য)কে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা শনিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থানার ‘দবির মোল্লা গেট’ এলাকায় ঝটিকা মিছিল সম্পন্ন করেন।
বে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচার করেন যে, এই মিছিলটি মিরপুর থানা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবমূল্যায়নের চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
