নড়াইল জেলার কালিয়া উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। শনিবার দিবাগত রাত তিনটায় পুলিশের অভিযানে তারা আটক হন। আটককৃতরা হলেন- কালিয়া উপজেলা নড়াগাতি থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বাসিন্দা আশিক শেখ (৪০) ও ওহিদুল ইসলাম শেখ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদের দুইজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নড়াগাতি থানার ওসি মো. হোসেন আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই মাদকের চালান অন্য মাদক ব্যবসায়ীর হাতে তুলে দেয়ার সময় তারা হাতেনাতে ধরা ফেলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে পাঠিয়েছেন।
