বালুবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ফন্ট সাইজ:

শাহজাদপুর উপজেলার নরিনা আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের নাম আজিজল প্রামাণিক (৪০)। তিনি নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামের মৃত গফুর প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯ টার দিকে নরিনা বালু পয়েন্ট থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিকে যাচ্ছিল।

একপর্যায়ে বালুবাহী ট্রাকটি নরিনা মধ্যপাড়ায় পিছন থেকে সিমেন্টবোঝাই একটি অটো ভ্যানকে সজোরে ধাক্কা মারে। এতে ভ্যানচালক চালক আজিজল গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুলকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে গতকাল রোববার শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।