প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফন্ট সাইজ:

গত ২১শে অক্টোবর মানবজমিনে প্রকাশিত ‘হরিরামপুরে ১৩ সার ডিলারের সবাই বিএনপি নেতাকর্মী ও তাদের স্বজন’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান। রোববার এক প্রতিবাদপত্রে তিনি বলেন, প্রকাশিত সংবাদে সারের ডিলার নিয়োগে অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি বলেন, নির্ধারিত শর্ত ও যোগ্যতা বিবেচনা করেই ডিলারশিপ দেয়া হয়েছে। যথাযথ তথ্য-উপাত্ত ও প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করা দুঃখজনক ও অনভিপ্রেত। যা সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করার পাশাপাশি আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে এবং পত্রিকার প্রতি পাঠকদের আস্থা নষ্ট হচ্ছে। তিনি প্রকাশিত সংবাদে অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়মের স্বপক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করার দাবি জানান।