প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের টানে দেখা করতে এসে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। শনিবার দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলো- কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শনিবার রাতে বিল্লালের সঙ্গে দেখা করতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন তরুণী। পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠের পাশের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজল সরকার বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার দায়ের করা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।