সুবর্ণচরে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু

ফন্ট সাইজ:

নোয়াখালীর সুবর্ণচরে স্বর্ণা রানী দাস (৭) ও রুপা রানী দাস (৪) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এমন ঘটনা ঘটে।
পারিবারিক ও চরজব্বার থানা সূত্রে জানা যায়, রোববার দুপুরে কোনো এক সময়ে বসতবাড়ির পুকুরে একসঙ্গে দুই বোন গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক পুকুরে খোঁজাখুঁজি করলে দুই বোনকে পরপর পানি থেকে উদ্ধার করা হয়। পুকুর থেকে উদ্ধার করার পর দ্রুতই চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে স্বর্র্ণা রানী দাস চর আমান উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। চরজব্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান জানান, দুই বোনের মৃত্যুর ঘটনা চরজব্বার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।