মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)। মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।