কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এক্ষেত্রে তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী হুমায়ুন কবিরকে এ ক্ষমতা দেয়া হয়েছে। কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের তরফে তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
