কুড়িগ্রামের রৌমারী-রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গি নামক এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন নিহতের ঘটনার পর পলাতক ট্রাকচালক লুৎফর রহমান (৫০)কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে জামালপুর-১৪ ও পাবনা-১২ এসআরবি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী জানান, শনিবার রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত ট্রাকচালক লুৎফর রহমানকে পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে বলে রৌমারী অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারীতে ৫ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
২৬ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
