বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নানা অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রেস কনফারেন্স করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে তার নেতাকর্মীর ওপর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমন অভিযোগ তুলেন তিনি। স্বতন্ত্র প্রার্থী শিপন বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বর্তমানে বাগেরহাট-৪ আসনে নির্বাচনের পরিবেশ ভালো নেই, সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কায় তার নিজের এবং তার নেতাকর্মীর ওপর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমন অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত কয়েকদিন আগে নির্বাচনকে কেন্দ্র করে তাকে মোবাইল ফোনে কে বা কাহারা হুমকি দেয়ায় তিনি মোড়লগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়া তিনি বলেন, প্রার্থী হওয়ার পর তার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে যে বিষয়টি তিনি প্রশাসনকে ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে সংবাদ সম্মেলন উল্লেখ করেন। উল্লেখ্য, শিপন দীর্ঘ বছর ধরে এ ৪ আসনে বিএনপি’র কর্মকাণ্ড চালিয়ে আসছেন কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন এবং নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসেন। এ ব্যাপারে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. হাবিবুল্লাহ হাবিব জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো রয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি দেখা হবে। অপরদিকে শরণখোলা নির্বাচন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ট্রেনিং অফিসার মো. জাহিদ হাসান বলেন, নির্বাচনের যথেষ্ট সুন্দর পরিবেশ রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
