শ্রীমঙ্গলে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট জব্দ

শ্রীমঙ্গলে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট জব্দ

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর বিশেষ যৌথ অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়। শনিবার রাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয় উল্লেখ করে আরও বলা হয়, গোয়েন্দা তথ্যের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ হাজার ৪৩০ প্যাকেট আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। যার মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা।