সার্বিয়ায় আজ রোববার সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পপুলিস্ট নেতা আলেকজান্ডার ভুচিচকে সরাতে এই নির্বাচনে লড়ছে একটি দুর্নীতিবিরোধী ছাত্র আন্দোলন। ২০২৪ সালে একটি ট্রেন স্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর পর সরকারের দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে ব্যাপক জনসমর্থন পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
জনমত জরিপে ভুচিচের সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি এবং বিরোধী ‘স্টুডেন্ট লিস্ট’-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ভুচিচ তার প্রচারণায় বেতন বৃদ্ধি ও তরুণদের ভর্তুকি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, রাজনীতিতে নতুন মুখ নিয়ে গড়া ছাত্র আন্দোলনটি মূলত দুর্নীতি দূর করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছে।
সার্বিয়ায় নির্বাচন আজ, ভুচিচের মুখোমুখি ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা দল
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬, ২ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
