প্রেসিডেন্ট নির্বাচনে লুলা বনাম বলসানারো, কাকে বাছাই করবেন ব্রাজিলের ভোটাররা?

প্রেসিডেন্ট নির্বাচনে লুলা বনাম বলসানারো, কাকে বাছাই করবেন ব্রাজিলের ভোটাররা?

ফন্ট সাইজ:

ব্রাজিলে আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ বা চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ চলছে। এবারের হাড্ডাহাড্ডি লড়াইটি হচ্ছে ৮০ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ৪৫ বছর বয়সী ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে।

ফ্লাভিও হলেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে, যিনি অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। গত ৪ঠা অক্টোবরের প্রথম দফার ভোটে ফ্লাভিও জয়লাভ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্লাভিওর এই জয়কে বিশাল বিজয় বলে আখ্যা দিয়েছেন। ব্রাজিলের ইতিহাসে প্রথম দফায় পিছিয়ে থাকা কোনো প্রার্থীর দ্বিতীয় দফায় জয়ের রেকর্ড নেই।

ফ্লাভিও তার প্রচারণায় সংগঠিত অপরাধ দমন, কর কমানো এবং অসুস্থতার কারণে গৃহবন্দি থাকা তার বাবাকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লুলার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছেন। অন্যদিকে, প্রথম দফায় প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ ভোট না দেয়ায় ভোটারদের উপস্থিতি বাড়াতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন লুলা।

রিও ডি জেনিরোর সমাবেশে তিনি এই নির্বাচনকে দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই বলে উল্লেখ করেন। লুলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনলেও ওয়াশিংটন তা ভিত্তিহীন বলেছে।

ট্রাম্পের নীতির সমালোচনা করে লুলা বলেন, ব্রাজিল কারও পেছনের উঠান নয়। তবে ফ্লাভিও মনে করেন, অপরাধী চক্র দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করলে দেশের লাভ হবে। নির্বাচনের ফলাফল দেখার জন্য লুলা সাও পাওলোতে এবং ফ্লাভিও ব্রাসিলিয়ায় অবস্থান করবেন।