হাম উপসর্গে আরও আট জনের মৃত্যু

হাম উপসর্গে আরও আট জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দু’জন সিলেট ও চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ১১৮ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গিয়েছে। ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮৮৪। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৫১। ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৩ হাজার ৩২৪ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি বছর ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।