অবৈধ বাঁধ উচ্ছেদ জালসহ সরঞ্জাম ধ্বংস

অবৈধ বাঁধ উচ্ছেদ জালসহ সরঞ্জাম ধ্বংস

ফন্ট সাইজ:

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, খলসুনসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা সরঞ্জামের আনুমানিক মূল্য চার লাখ টাকা। শনিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এবং বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।