যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে অজ্ঞাতপরিচয় এক নারী রেললাইনের উপর বসে ছিলেন। এ সময় যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বলেন, রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছেন তারা। নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
