খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ

ফন্ট সাইজ:

খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মধুপুর ইউনিয়নের যুবদল নেতা মো. রামীম বিশ্বাস (৩২)। শনিবার বেলা ১১টার দিকে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ ‘খান ব্রিকস’-এর নিকটবর্তী জনৈক আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। একইসময় খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ বক্তব্য রাখছিলেন। গুলিতে আহত রামীম তেরখাদার পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি তেরখাদার ৬নং মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি। জেলা পুলিশের তথ্যানুযায়ী, শনিবার সকালে সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ ‘খান ব্রিকস’-এর নিকটবর্তী জনৈক আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন রামীম।

এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার পাঁজরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। পরে তেরখাদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা জেলা পুলিশ সুপার বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং অপরাধীদের শনাক্তকরণসহ দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।