বকশীগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। উপজেলার ভাটি কলকিহারা গ্রামের জাকিরুল ইসলামের কন্যা সাথী আক্তার (৯) বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে কাপড় কাচতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়। পরিবারের লোকজন জানিয়েছে, শনিবার বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে সাথী আক্তার কাপড় কাচতে গিয়ে অসাবধানবশত নদীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সাথী আক্তারের মরদেহ উদ্ধার হয়। বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
ব্রহ্মপুত্র নদে ডুবে বালিকার মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
