Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
যমুনায় ১২ লাখ টাকার জাল জব্দ - MZamin

যমুনায় ১২ লাখ টাকার জাল জব্দ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিন কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। গত শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম। তিনি বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধভাবে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাছ অসহায় ও দুস্থ শিশুদের মাঝে বিতরণ করা হয়।