শিবগঞ্জে জাল নোটসহ আটক ৩

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি’র অভিযানে জাল নোটসহ ৩ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকারপট্টি মুকিম মার্কেট থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তাদের আটক করা হয়। শনিবার সকালে এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলো- উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), মোবারকপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) ও বিনোদপুর ইউনিয়নের চাঁদ শিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)। এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যৌথ অভিযানে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকারপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব জাল নোটসহ তাদের আটক করা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।