ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

ফন্ট সাইজ:

ফরিদপুরের মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। সেখানে উদ্ধার কাজ চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।