হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে নিশ্চিত হামে ১০৪ এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২১৪ জনে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই তিনজন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী এসেছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৮ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯৪ , চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, এবং রংপুরে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।