দেশের বাজারে টানা দুই দিনে কমেছে স্বর্ণের দাম। শুক্রবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ভরিতে স্বর্ণের দাম কমেছিল ১ হাজার ৬৯১ টাকা। ফলে দুই দিনে প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে সর্বোচ্চ ৩ হাজার ৮৪৯ টাকা।
আজ সকালে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতির তথ্য অনুযায়ী, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনকেই দাম কমার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শুক্রবার সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এদিকে ১৮ ক্যারটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা কমে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কিছুটা কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে ৩ হাজার ৮৪৯ টাকা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৪ টাকা। স্বর্ণের ও রুপার দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।
