২৮ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখে ঘোষিত স্কোয়াডে নেই নাহিদ রানা। ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়া লিটন দাসকে রাখা হয়েছে স্কোয়াডে।
ইনজুরির কারণে আগের কয়েকটি সিরিজ মিস করেছেন নাহিদ। উইন্ডিজদের বিপক্ষেও স্কোয়াডে জায়গা হলো না তার।
স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ । আছেন ইনজুরিতে থাকা লিটন। শেষ পর্যন্ত এই টেস্টে তার নামা হবে কিনা, সে নিয়ে আছে শঙ্কা।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মোঃ তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম
