সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

নেত্রকোণার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেস ক্লাব। গতকাল দুপুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তারা আলিফ হত্যাকারীদের ফাঁসি, নেত্রকোণার জেলা প্রশাসক, পুলিশ সুপার, দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার ও ওসি’র প্রত্যাহারের দাবি জানান।