রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের চলমান ঘটনাকে কেন্দ্র করে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল জামায়াত আমীরের ভেরিফায়েড এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে জামায়াত আমীর বলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়িয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’
উল্লেখ্য, পাহাড়ের দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলির ঘটনায় এক ত্রিপুরা শিশু শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর উত্তেজনা শুরু হয়।
সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে প্রশ্ন জামায়াত আমীরের
স্টাফ রিপোর্টার
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
