নবীনগরে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

নবীনগরে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার নারায়ণপুরে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু এবং নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। এ ছাড়া, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, এ বাণিজ্যমেলা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় দেশীয় পণ্যের বিপণন ও প্রসারের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে এ ধরনের আয়োজন সহায়ক হবে।