বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগরের সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন

বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগরের সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন

ফন্ট সাইজ:

বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মীর বাবুল, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে জোনায়েদ আহমেদ নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করেন। কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের ওপর আস্থা রেখে সংগঠনের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে তা আমরা সাংবাদিকদের কল্যাণে কাজে লাগাতে চাই। সাংবাদিকতায় ঐক্যবদ্ধর কোনো বিকল্প নেই।