নোয়াখালীতে জ্বালানি সংকট নিয়ে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

ফন্ট সাইজ:

দেশের বর্তমান জ্বালানি (তেল ও গ্যাস) সংকটের উৎপত্তি, এর পেছনের কারণ এবং সংকট নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভূমিকা সম্পর্কে জনগণকে অবহিত করতে নোয়াখালীতে জবাবদিহিতামূলক প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান (এমপি)।

এ সময় নোয়াখালী জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির আয়োজকদের লক্ষ্য ছিল— জ্বালানি সংকটের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা, সংকটের কারণ সম্পর্কে নাগরিকদের সচেতন করা এবং এ বিষয়ে ছড়িয়ে পড়া অপপ্রচারের জবাব দেয়া। একইসঙ্গে সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ ও ভূমিকা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার ওপর গুরুত্ব দেয়া হয়।

আয়োজকরা জানান, জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়া এবং জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ভূমিকা ও জবাবদিহিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রচারপত্র বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি সংকটের কারণ, এর প্রভাব এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হয়।