কানাডার ভিসার প্রলোভনে ফেসবুকে প্রতারণার ফাঁদ, থানায় জিডি

ফন্ট সাইজ:

সিলেটের বিশ্বনাথে কানাডায় ভিসার আবেদন করার সুবাদে এক নারীর সঙ্গে প্রতারণা, ফেসবুকে ফেক আইডি খুলে সম্মানহানি ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সিমা বেগম গত ২১শে অক্টোবর বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। জিডিতে সিমা উল্লেখ করেন, ‘অশৎধস কযধহ’ (আকরাম খান) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে কানাডায় ভিসার আবেদনের সহায়তার আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে। বিজ্ঞাপনে আগ্রহীদের ইমো (ওগঙ) নম্বরে যোগাযোগ করতে বলা হয়। প্রোফাইলটির চটকদার ভিডিও পোস্ট এবং বিশ্বাসযোগ্য উপস্থাপনা দেখে ভুক্তভোগী সিমা বেগম এবং সেলিনা বেগমও যোগাযোগ করেন।

নিজেকে ভিসা পরামর্শদাতা (কনসালটেন্ট) পরিচয় দিয়ে ওই ব্যক্তি তাদের জাতীয় পরিচয়পত্র (ওগঙ) পাসপোর্ট ও ছবি সংগ্রহ করেন এবং ভালো সেবার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে সেবার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তুললেই ‘সার্ভিস চার্জ’ বাবদ বিপুল পরিমাণ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয়পত্র অপব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি করারও ধমক দেন। বর্তমানে তারা ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত ফেসবুক প্রোফাইলের পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিশ্বনাথ থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।