সীতাকুণ্ডে চাঁদা দাবির অভিযোগে আটক ১ আদালতে প্রেরণ

সীতাকুণ্ডে চাঁদা দাবির অভিযোগে আটক ১ আদালতে প্রেরণ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিল্প প্রতিষ্ঠানের গোপন তথ্য পাচার করে সহযোগীদের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগে জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে গতকাল আদালতে পাঠিয়েছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। সে এসএ গ্রুপে চাকরি করতো বলে জানা গেছে। মামলার বিবরণে জানা যায়, প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য বাইরে সরবরাহ করে সেসব তথ্যের ভিত্তিতে সহযোগীদের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগ ওঠে জয়নাল আবেদীনের বিরুদ্ধে। পরে কোম্পানি কর্তৃপক্ষ তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় সোপর্দ করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্টাফ সাইফুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন এবং চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগে মামলা করেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এসএ গ্রুপের পক্ষ থেকে মামলা দায়েরের পর জয়নাল আবেদীনকে আদালতে পাঠানো হয়েছে।