Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার - MZamin
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রংপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, গতকাল দিবাগত মধ্য রাতে গোপন সংবাদে রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামি রতন চন্দ্র সরকার (৩৪)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া হাজীপাড়ার মিথুন চন্দ্র সরকারের ছেলে। মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, গত বছরের ২১শে জুলাই গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ভুক্তভোগী শান্তনা রানীর অপমৃত্যুর খবর পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এরপর গঙ্গাচড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। চলতি বছরের ৩রা জুলাই ভুক্তভোগী ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রংপুর মেডিকেল কলেজের ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মামলা দায়ের করতে রাজি না হওয়ায় গঙ্গাচড়া মডেল থানার এসআই ইসাহাক আলী গত ১৫ই অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রতন যৌতুকের দাবিতে ভুক্তভোগী শান্তনা রানীকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো। ভুক্তভোগী ওই নারী যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বছরের ২১শে জুলাই ওই নারীকে শারীরিক নির্যাতন করার পর শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী রতন চন্দ্র সরকার। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।