মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইউরোপে যাত্রার স্বপ্ন নিয়ে মোতাব্বির লিবিয়া যাত্রা করেন। সেখানে তিনি কারাগারে আটক হন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। লিবিয়া থেকে নির্ভরযোগ্য একটি সূত্র তার পরিবারকে এ খবর নিশ্চিত করে। মোতাব্বির হোসেন (৪৫) হবিগঞ্জের নবীগঞ্জের হালিতলা গ্রামের মৃত আত্তর বখতের ছেলে। এদিকে তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবার ও স্থানীয় সূত্র জানায়, মোতাব্বির ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার আশায় লিবিয়ায় অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দেশটির কারাগারে আটক হন। পরে লিবিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মোতাব্বির হালিতলা বারইকান্দি গ্রামের সাংবাদিক আবু তালেবের চাচাতো ভাই। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ। এদিকে, তাকে বিদেশে নেয়ার সঙ্গে জড়িত দালাল চক্রের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে। তার মরদেহ দেশে আনার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
স্বপ্নের ইউরোপে যাওয়া হলো না মোতাব্বিরের
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জে থেকে
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
