নাটোরের লালপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো, উপজেলার পশ্চিমপাড়া গ্রামের জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) ও তার স্ত্রী মোছা. নারগিছ খাতুন (৫০)। থানা সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পশ্চিমপাড়া গ্রামে মান্টু মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
লালপুর (নাটোর) প্রতিনিধি
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
