ঢাকা-কুয়াকাটা মহাসড়কে ইমরান পরিবহনের একটি বাস উল্টে ২৯ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বান্দ্রা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে আমতলী ও কলাপাড়া হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। আহত অনেকের হাত-পা ভেঙে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চালক ঘুমিয়ে থাকায় হেলপার বাসটি চালাচ্ছিল। বাসটি ঢাকা থেকে কুয়াকাটায় যাচ্ছিল। দুর্ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে। এদিকে দুর্ঘটনাপ্রবণ বান্দ্রা মোড়ে সিগন্যাল বাতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত ওই স্থানে সিগন্যাল ল্যাম্পপোস্ট স্থাপন, গতিরোধক ও চার লেন সড়ক নির্মাণের দাবি জানান। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। ড্রাইভার ও হেলাপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চালাচ্ছিলেন হেলপার, আমতলীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯
আমতলী (বরগুনা) প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ১২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
