সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও আটজন আহত হন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার এই হামলায় নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। কর্তৃপক্ষ আরও জানায়, হামলার ফলে বিমানবন্দরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে। তবে এরই মধ্যে বিমানবন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ১ঃ৫৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
