গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একই পরিবারের তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি রয়েছেন তাদের মেয়ে। নিহতরা হলেন, লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৫০)। তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাল চান ও নাসিমা খাতুনের মৃত্যু হয়। তারা ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে বাসিন্দা। নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, টঙ্গীর চেরাগ আলী মুদাফা মাস্টারপাড়া এলাকার ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন গার্মেন্টসকর্মী লাল চান। গত বুধবার (২১ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন এই তিনজন। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণে তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার দুইজনের মৃত্যু হয়।
প্রতীকী
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ
বাবা-মা’র মৃত্যু, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মেয়ে
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ১ঃ৫১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
