ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাজি পুতিন

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাজি পুতিন

ফন্ট সাইজ:

ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংঘাত নিরসনে আগামী মাসেই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এ আলোচনা হবে। বুধবার সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর ক্রেমলিন এ তথ্য জানায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠকের শুরুতে সদিচ্ছার নিদর্শন হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুরোধে বন্দি থাকা আমেরিকান শিক্ষক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেয় রাশিয়া। ক্রেমলিন জানায়, আবুধাবিতে কারিগরি পর্যায়ের এই আলোচনা ১০ই নভেম্বর বা তার পর শুরু হতে পারে। যেখানে যুদ্ধ-পরবর্তী উভয় দেশের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। বৈঠকে পুতিন ইরান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দেন এবং মার্কিন কৃষকদের জন্য সার সরবরাহের আগ্রহ জানান। পাশাপাশি আগামী মাসে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের একটি সম্ভাব্য বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে।

তবে শান্তি আলোচনায় বসতে রাজি হলেও পুতিন তার অবস্থানে অনড় রয়েছেন। দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ এবং ইউক্রেনের ন্যাটোতে যুক্ত না হওয়ার বিষয়ে তিনি ছাড় দেবেন না। অন্যদিকে ট্রাম্প ইউক্রেনকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর চাপ দিচ্ছেন। ডিজেল আমদানি ও স্টারলিংকের গতি কমানো নিয়ে ওয়াশিংটন-কিয়েভ দূরত্বের মাঝেই এই আলোচনার উদ্যোগ এলো।