ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি যমুনা টেলিভিশনের সাংবাদিক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বুধবার প্রেস ক্লাব সভাকক্ষে প্রায় সকল সদস্যদের উপস্থিতিতে দিনব্যাপী সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও কমিটির মেয়াদ দুই বছর ও নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ বিষয়সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক হয়েছেন দৈনিক ভোরের কাগজের সাহিদুল হক খান ডাবলু, সাপ্তাহিক একুশের কণ্ঠের যুগ্ম আহ্বায়ক মো. আলম হোসেন ও দি ডেইলি পোস্টের সাদের হোসেন বুলু। গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করে নতুন কমিটিকে বুঝিয়ে দিবে। সভাটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. কাজী সোহেল। এ সময় নবাবগঞ্জ প্রেস ক্লাবের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য ক্ষমতা ছেড়ে দেয়া সভাপতি মো. জহিরুল ইসলাম।
নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
