জাতীয় সংসদের হুইপ ও বিএনপি’র জাতীয় নির্বাহীর কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেনÑ এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বুধবার রাতে খুলনা মহানগরীর রায়ের মহল সার্বজনীন পূজামন্দির চত্বরে মহাষ্টমীর অনুষ্ঠানে সনাতনীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পূজামন্দিরের সভাপতি গুরুচাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ বৈরাগীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেনÑ খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিকুল আলম তুহিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি ও রায়ের মহল ডিগ্রি কলেজ সভাপতি মো. রাশিদুল ইসলাম, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিট সাধারণ সম্পাদক শেখ সাদি, মহানগর বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হিন্দু কল্যাণ ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ প্রমুখ।
