সীতাকুণ্ডে পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন যুবদল

সীতাকুণ্ডে পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন যুবদল

ফন্ট সাইজ:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার সার্বিক আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা ও পৌরসভা যুবদলের নেতারা।

গতকাল সকাল ১১টার দিকে তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী, পৌরসভা যুবদলের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম আবির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন শিকদার, বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী বদর উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।