কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকাসহ রায়হেন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার রায়হেন উপজেলার পুরাতন আজমপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, কাতলামারী বাজারে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন, এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর আমলা পুলিশ ক্যাম্পের এসআই রাকিবুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রায়হেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা, হেরোইন ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
মিরপুরে ২শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
