বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ১৮ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে নরনিয়া গ্রামের মৃত বারী গাজীর পুত্র রফিউর রহমান রউফ (৪৩) ও একই এলাকার মো. আব্দুল মালেকের পুত্র ইউনুস সরদার (২৫) তালা-পাইকগাছা রাস্তা দিয়ে চুকনগর অভিমুখে আসছিল। পথিমধ্যে ১৮ মাইল বাজারে পৌঁছানোর পর সাতক্ষীরা অভিমুখী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী রউফ ও ইউনুস ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সকল প্রকার আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিষয়টি নিশ্চত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই মুন্সি পারভেজ হাসান।