৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

নাজিরপুরে ট্রলার ডুবি

৩ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

পিরোজপুরের নাজিরপুরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাদ এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করেন। নিহত রীনা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিন দিন আগে শ্রীরামকাঠী বন্দর ফেরিঘাটে ট্রলার ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার দিন একটি শিশুর মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রীনা।

বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ শনাক্ত করলে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, ট্রলার ডুবির দিনই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ
নারীর মরদেহ সকালে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির অভিযোগ উঠবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।