জামালপুরে মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

জামালপুরে মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

ফন্ট সাইজ:

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৩২ বোতল ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (২০) নামে একজনকে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি। মঙ্গলবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে আসামিবিহীন এসব ভারতীয় মদ জব্দ এবং ইয়াবা সহ মিজানুর রহমানকে আটক করা হয়।
জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৬৬ সীমান্তের পিলারের কাছে জামাই পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ইজলামারী বিওপি বিজিবি’র সদস্যরা। অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

অপরদিকে পৃথক অভিযানে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা মূল্যের ২২ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন সহ মিজানুর রহমান নামে এক যুবককে আটক করেন ধানুয়া কামালপুর বিওপি’র সদস্যরা। জামালপুর ৩৫-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বুধবার ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।