চুয়াডাঙ্গা জেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর এডভোকেট রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. মাসুদ পারভেজ রাসেল। বক্তারা বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার ৪৫ সার ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। যার মধ্যে ৪৩টিই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বা আত্মীয়স্বজনের নাম এসেছে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অন্তত একজন নেতার নামও চূড়ান্ত করা হয়েছে। বক্তারা জেলা জুড়ে সার ডিলার নিয়োগে কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে কঠোর প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
