নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ(২১) নামে সন্দেহভজন আরেকজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

ময়মনসিংহ এসআরবি-১৪র একটি দল গতকাল মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১২টায় জেলার দুর্গাপুর পৌরশহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করে এসআরবি। বুধবার দুপুরে এসআরবি-১৪র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দুর্গাপুর থানার ওসি শাকের আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গত ১৭ অক্টোবর রাতে সাজিবুল ইসলাম অপূর্ব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে ৫দিনের রিমান্ড আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।