নেত্রকোণার চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আসামি সাজিবুল ইসলাম অপূর্ব (২৩)কে আরও চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে গতকাল অপূর্বকে সাতদিনের রিমান্ডে সে আদালতে পাঠালে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান নেত্রকোণা পূজামণ্ডপ পরিদর্শনকালে আলিফ হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় হত্যার রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি পৌঁছেছে পুলিশ। এই মামলায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে প্রথমে একদিন এবং পরবর্তীতে আরও চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমরা এখনই কোনো তথ্য বা নাম প্রকাশ করছি না। মামলার অগ্রগতির বিষয়ে বলেন, আসামিদের ধরার জন্য এবং রহস্য উন্মোচনে আমরা এক প্রকার নির্ঘুম রাত কাটাচ্ছি।
নেত্রকোণা একাটি সীমান্তবর্তী জেলা হওয়ায় অনেক সময় অপরাধীরা অপরাধ করে সহজে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়, যা আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়ায় কিছুটা জটিলতা তৈরি করে। তবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুলিশ রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে। এই মামলায় সিআইডি (ঈওউ) এবং পিবিআই (চইও)কে যুক্ত করা হয়েছে, যাতে তারা ছায়া তদন্তের মাধ্যমে জেলা পুলিশকে আরও সহযোগিতা করতে পারে। তবে মামলার স্বার্থে পুলিশ ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। গত বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশে একটি চা দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
